ঈদুল আযহা ও দুর্গা পুজা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর। আর ফিরতি টিকিট বিক্রি শুরু ৩ অক্টোবর।
মঙ্গলবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক সাংবাদিকদের এ কথা জানান।
তিনি আরও জানান, ২৬ সেপ্টেম্বর ১ অক্টোবরের, ২৭ সেপ্টম্বর ২ অক্টোবরের,২৮ সেপ্টেম্বর ৩ অক্টোবরের,২৯ সেপ্টেম্বরের ৪ অক্টোবরের, ৩০ সেপ্টেম্বর ৫ অক্টোবরের টিকেট বিক্রি করা হবে। একজন যাত্রী লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবে।
মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ট্রেন ছাড়া হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীও নিয়োজিত থাকবে।
তিনি জানান, ৩ অক্টোবর ৭ অক্টোবর পর্যন্ত যথাক্রমে ৭ থেকে ১১ তারিখের ফেরত টিকিট বিক্রি করা হবে।
মুজিবুল হক বলেন, ঈদে প্রতি দিন মোট ২লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করা হবে এবং গুরুত্বপূর্ণ সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হবে বলে জানান তিনি
ঢাকা, এএম, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





