চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়র মো. আবুল কাশেম, প্রাক্তন সাংসদ এমএম মতিন সমর্থিত উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আকবর হোসেন মৃধা ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী। এরা সবাই হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকার বাসিন্ধা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একটি লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুর আসছিল।
তিনি জানান, ৭ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় অবরোধের নামে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে গ্রেফতারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে। সোমবার তাদের চাঁদপুর আদালতে হাজির করা হবে।
এমকে





