চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে পিস্তল ও গুলিসহ পলাশ (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিয়াবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, কাশিয়াবাড়ী বাজারে অস্ত্র কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, দু’টি ম্যাগজিন এবং সাত রাউন্ড গুলিসহ পলাশকে আটক করে।
আটক পলাশকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হবে বলে তিনি জানান।
এসএইচ





