বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে কুষ্টিয়ায় মানব বন্ধন করেছে কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী-পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা।

কুষ্টিয়ার ব্যস্ততম এলাকা থানার মোড়স্থ বকচত্তরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এই সময় কুষ্টিয়ার উন্নয়নের রূপকার, গণ-মানুষের নেতা মাহাবুব-উল-হানিফ এর নামে মিথ্যা সংবাদ পরিবেশন করায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেছে, কুষ্টিয়া শহর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, শহর যুবলীগ, জেলা ছাত্রলীগ কুষ্টিয়া, বঙ্গবন্ধু কিশোর সংসদ কুষ্টিয়া জেলা শাখা, সদর থানা ছাত্রলীগ, বাংলাদেশ উইমেন্স জার্নালিষ্ট ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট কুষ্টিয়া জেলা শাখা, কুষ্টিয়া রিপোর্টার্স ক্লাবসহ জেলার আপামর জনসাধারণ এই প্রতিবাদ কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করেন।

উল্লেখ্য গত ৭ই জুন “দৈনিক কালের কন্ঠ” পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ "কুষ্টিয়ায় রাজত্ব, হানিফ লীগের" শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এই দাবিতে কুষ্টিয়ার উন্নয়নের রূপকার, গণ-মানুষের নেতা মাহাবুব-উল- আলম হানিফ এর নামে মিথ্যা সংবাদ পরিবেশন করায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার আহবান জানান বিভিন্ন শ্রেণী-পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব তার বক্তব্যে বলেন, কালের কন্ঠ পত্রিকা পাকিস্থানী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে বিএনপি জামাতের দালাল হিসাবে ও সরকার বিরোধী শক্তিদের শক্তিশালি করার জন্য কাজ করে যাচ্ছে, এই ধরণের সংবাদ প্রকাশ হলুদ সাংবাদিকতা ছাড়া আর কিছুই না। এই ধরণের সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ সাংবাদিকতা পেশার মত একটি মহান পেশাকে কলুষিত ও কলংকিত করেছে। আমরা দৃঢ় কণ্ঠে এর প্রতিবাদ জানাচ্ছি।

এসময় মানবন্ধনে আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবি, কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল আলীম, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তূজা খসরু, সাধারণ সম্পাদক মামুন, কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল আহম্মেদ, বাংলাদেশ উইমেন্স জার্নালিষ্ট ফোরামের সভাপতি আফরোজ আক্তার ডিউ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসাসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি, জামিল হাসান খান খোকন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার্র শরীফ বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা। এসময় কালের কণ্ঠের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

এমআইএস