উপজাতি কোটা সংস্কার পূর্বক পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর সকল সম্প্রদায়ের জন্য বৈষম্যহীন পার্বত্য কোটা চালুর দাবিতে মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ (পিবিসিপি)।
২৫শে মার্চ (রবিবার) বিকাল ৫টায় সংগঠণটির ঢাকাস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন সহ মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়। সংগঠণের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ওমর ফারুক সুজন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে-
০১) ২৭ শে মার্চ ২০১৮ ইং,তিন পার্বত্য জেলাসহ সকল শাখায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
০২) ২৯শে মার্চ ২০১৮ ইং,তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ অনুষ্ঠিত হবে।
০৩) ৩১শে মার্চ ২০১৮ ইং,তিন পার্বত্য জেলাসহ সকল শাখায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
০৪) ১লা এপ্রিল ২০১৮ ইং,তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারন করা হবে।
০৫) ৪ এপ্রিল ২০১৮ ইং,তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী ছাত্র ধর্মঘট পালন করা হবে।
০৬) ৮ এপ্রিল ২০১৮ ইং,প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
০৭) ১৫ এপ্রিল ২০১৮ ইং, উল্লেখিত দাবী সরকার মেনে না নিলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ (পিবিসিপি)'র প্রধান উপদেষ্টা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন,সংগঠণটির ছাত্র বিষয়ক সমন্বয়ক ও পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ রানা, উপদেষ্টা শেখ আহম্মেদ রাজু ও পিবিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজী সাকিব প্রমূখ।
আবু বকর ছিদ্দিক/এসএম





