গাজীপুরের সালনায় আঁখি আক্তার (১৪) নামে এক মেয়েকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এবং তার বাবা সাইফুল ইসলামকে আহত করেছে। দুজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে উত্তর সালনা এলাকায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

গাজীপুর সদর হাসপাতালের ডিউটি ডাক্তার মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মাথা, কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা ও স্বজনরা জানায়, আঁখি আক্তার সালনা শাহ সুফি ফসিউদ্দিন উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল। ভোররাত ৪টার দিকে দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে আঁখি ও তার বাবা সাইফুল ইসলামকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আঁখিকে মৃত ঘোষণা করেন। এবং তার বাবা সাইফুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

ইআর