গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে প্রকাশ্যে টেবিলের উপর ব্যালট পেপারে সিল মারতে বাধা দেওয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিহির কান্তি রায়কে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের সেন্ট পিটার্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তাকে মারধর করা হয়।
ওই চেয়ারম্যান প্রার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত প্রার্থী মিহির কান্তি রায় জানান, ওই কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রভাব খাটিয়ে টেবিলের উপর ব্যালট পেপারে সিল মারছিল। এমন সংবাদে পেয়ে আমি ওই কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা পাই। এ ঘটনার প্রতিবাদ করায় ওই প্রার্থীর লোকজন আমাকে মারধর করে।
সেন্ট পিটার্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অলিয়ার রহমান জানান, কেন্দ্রের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। বাইরে কিছু ঘটলেও আমার জানা নেই।
এমই





