রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা নামক স্থানে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নুরুন্নবী নামে এক যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
রোববার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নবী রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকার আইয়ূব আলীর ছেলে।
বড়দরগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭০৭৬) ভোর ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে জানালা দিয়ে নামতে গিয়ে নুরন্নবী নামে এক যুবক নিহত হয়।
আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেএইচ





