নড়াইলের কালিয়ায় আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সভায় বিদ্রোহী প্রার্থী সশস্ত্র হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, কালিয়ার বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নে আ’লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন মুক্তিযোদ্ধা ফিরোজ মল্লিক।

শনিবার (১৪ মে) বড়নাল ইলিয়াসাবাদ সরকারি প্রাথমমিক বিদ্যালয় মাঠে তার নির্বাচনী কর্মী সভায় হামলা করে বিদ্রোহী প্রার্থী মানিরুলের লোকজন। পার্শ্ববর্তী খুলনা জেলার তেরোখাদার চিহিৃত সন্ত্রাসী তারকিত এর নেতৃত্বে এ হামলা হয়। হামলার সময় পুলিশি বাধা উপেক্ষা করে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা হমালা করে। এ

সময় বহিরাগত সন্ত্রাসীদের সাথে এলাকার চিহিৃত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী খায়রুল শেখ, আলিম মল্লিক, রাশেদ মল্ল্কি ও মাজার মল্লিকসহ আরো অনেকে ছিল।

সন্ত্রাসীদের নিকট আগ্নেয়াস্ত্র থাকায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেন নৌকা মার্কার প্রার্থী ফিরোজ মল্লিক। তবে স্থানীয় লোকজন ও পুলিশের যৌথ প্রচেষ্টায় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরোও অভিযোগ করেন পুলিশি গ্রেফতার এড়িয়ে এসব সন্ত্রাসীরা একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। এসব সন্ত্রাসীরা প্রকাশ্যে ৭ নং রাজাপুর ওয়ার্ডের নৌকার পোষ্টার ছিড়ে ফেলেছে। স্থানীয় বড়নাল-ইলিয়াসাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ তাদেরকে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য প্রাথমিক ভাবে সতর্ক করে দিয়েছেন।

এমআইএস