ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যানে শামীম হোসেন মোল্যার কার্যালয় ঘেরাও করেছে মাহেন্দ্র চালকরা। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ থেকে হাটফাজিলপুর সড়কে নিয়মিত মাহেন্দ্র চলাচল করার দাবীতে চালকরা তার কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করেন।

পিন্টু হোসেন নামের এক মাহেন্দ্র চালক জানান, দীর্ঘদিন ধরে গাড়াগঞ্জ-হাটফাজিলপুর সড়কে বাস শ্রমিকরা মাহেন্দ্র চলাচল করতে দিচ্ছিলেন না। এরই প্রতিবাদে তারা উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে রেখেছেন।

শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এএইচ