খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিকে খুন করাসহ সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা, গুম গ্রেফতারের প্রতিবাদ ও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব এবং গণমানুষের ভোটের অধিকার পুণ:প্রতিষ্ঠার দাবীতে দুই দিনব্যাপী ছাত্র ধর্মঘট পালনের সমর্থনে মিছিল  করেছেন ছাত্রদল নোয়াখালী কলেজ শাখা।

নোয়াখালী কলেজ ছাত্রদলের আহবায়ক নেতা আজগর উদ্দিন দুখুর নেতৃত্বে ছাত্র ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল ৮টার দিকে বিশাল মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী কলেজ ছাত্রদল নেতা আমিরুল ইসলাম সুজন, সিরাজুল ইসলাম শাওন,জুম্মা খান রুজন,সিরাজুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী।

সমাবেশে বক্তরা সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীকে গুম, খুন, হত্যা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতাকর্মীর মুক্তির দাবী জানান।

এসএইচ