অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে ৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাত পৌনে ১২টার দিকে সাগর থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, অবৈধভাবে মানব পাচাররোধে বিজিবি'র অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, গরু ব্যবসায়ীদের সহায়তায় টেকনাফ থেকে নদীপথে ইঞ্জিন নৌকায় ১১ ঘণ্টা যাত্রার দূরত্বে মায়ানমারের কাছাকাছি মেরুল্লা চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

পরবর্তী প্রক্রিয়ার জন্য উদ্ধারকরাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এমকে