রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল (মঙ্গলবার) সকাল থেকে বুধবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এই তথ্য জানান।

ওয়ালিদ হোসেন বলেন, “গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের দায়ে অভিযুক্ত। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১ হাজার ৮৭০টি ইয়াবা, ৯৯ গ্রাম হেরোইন ও ৩ কেজি ৩৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।”

ডিসি ওয়ালিদ আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা মাদক বিক্রি ও সেবন করে থাকে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে।”

এমবি