রাজধানীর মিরপুর-১ এর ‘এ’ ব্লকের একটি ভবনে সন্দেহভাজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাব-পুলিশ ও গোয়েন্দাদের যৌথ টিম।

বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযান বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত চলমান রয়েছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, জেএমবির আস্তানা সন্দেহে ছয়তলা ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। ভবনের ভেতরে যারা অবস্থান করছেন তারাও দরজা খুলছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন।

এআই