রাজধানীর পল্টন এলাকার বহুতল ভবন ট্রপিকানা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।
বুধবার (১৭ জুলাই) বিকেলে ভবনটির ১৮ তলা ভবনটির ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর আসে। কিছুক্ষণের মধ্যেই তা নেভানো সম্ভব হয়।
এমবি





