পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবা ও গাজা ব্যবসায়ী ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে বরিশাল র‌্যাব ৮ উপজেলার পত্তাশী বাগলের হাট এলাকা থেকে গাজা ব্যবসায়ী মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা আলী আহম্মদ এর ছেলে নাসির শেখ একই এলাকার করিম শেখ এর ছেলে রানা শেখকে প্রায় ৪ কেজি গাজা ও ১৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।

তাদের তথ্যের ভিক্তিতে ইন্দুরকানী থানার পুলিশ বিশেষ অভিজান চালিয়ে উপজেলার বালিপাড়া কাদের শেখ এর ছেলে সহিদুল শেখ,কালাইয়া গ্রামের সুবাস মন্ডল এর ছেলে সুমন মন্ডল ও সেউতিবাড়িয়া গ্রামের জুলহাস এর ছেলে উপজেলা যুবলীগ নেতা আল আমিনকে ২৫০ গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন পুলিশ। ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন সেখ জানান, তারা দীর্ঘ দিন ধরে এই ব্যবসার সাথে জরিত তাদের বিরুদ্ধে পৃথক ভাবে ৩ টি মামলা হয়েছে।

মোঃ কেফায়েত উল্লাহ