নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ওবায়দুল্লাহকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে এএসআই হাসানের নেতৃত্বে নড়াইল ডিবি পুলিশের একটি দল জেলার লোহাগড়া উপজেলার নলদী এলাকা থেকে তাকে আটক করে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
এমকে





