‘এসো ভাই দেশ গড়ি তুলা চাষ বৃদ্ধি করি’ এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের (ফেজ-১) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোন শ্রীপুর ইউনিটের আয়োজনে মাগুরা শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে দিন ব্যপি ৩ ব্যাচে ৪০ জন করে মোট ১২০ জন তুলা চাষিদের নিয়ে বিশেষ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজ সেবক ও আর্দশ কৃষক শিকদার মন্জুরুল আলমের আলমের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসেে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খোন্দকার এনামুল কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কটন অফিসার স্বপন কুমার রায়।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার, সহকারী কটন ইউনিট অফিসার চামেলি খাতুনসহ আরো অনেকে। এক প্রশ্নের জবাবে মহানন্দ সমাদ্দার জানান, চলতি বছর শ্রীপুর ইউনিটের অধীনে দেড়শো হেক্টর জমিতে তুলা চাষ হয়েছিল, আগামীতে তুলা চাষ আরো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করছি।

সাইফুল্লাহ/এএস