মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মা নদীতে সোমবার দুই শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়।

এ পর্যন্ত শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২ টি লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা খালিদ হোসেন বেলা একটার দিকে জানান, ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রধানমন্ত্রী উদ্ধার কাজে সর্বাত্বক প্রচেষ্টা চ্লাতে সংশ্লৃষ্টদের নির্দেশ দিয়েছেন।

উদ্ধার কাজে অংশ নিয়েছেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং র্যােবের হেলিক্প্টার টিম। এছাড়াও স্থানীয় ডুবুরিরা এবং ফায়ার সার্ভিসের উপস্থিথিতি দেখা যাচ্ছে। পদ্মার পারে ভীড় বাড়ছে সজন আর উৎসুক জনতার।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর