টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা।

রোববার (১৮ অক্টোবর) ভোররাতে পরিচালিত এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ‍কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাফ নদী এলাকায় সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দল ইয়াবার বিপুল পরিমাণ চালান বাংলাদেশে সরবরাহ করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালন করা হয়। এ সময় একটি নৌকা থেকে ইয়ারবাগুলো উদ্ধার করা হয়।

এসএইচ