ময়মনসিংহে যাকাত নিতে এসে নিহত হওয়া স্বজনদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ সদর দক্ষিণের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের আকুয়া এলাকায় এসব বিতরণ করা হয়।

বিতরণ করেন ময়মনসিংহ সদর দক্ষিণ জামায়াতের আমীর ডা. আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ জামায়াতের অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন।

নেতৃবৃন্দ বিত্তবান সকলকে নিহত পরিবারদের পাশে থাকার আহবান জানান।

এআই/