নাশকতার অভিযোগে মানিকগঞ্জ জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আশেক আলী ফকিরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক বাকি দু’জন হলেন-জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামের বিএনপি কর্মী আনু বেপারী (৫৬) ও লুৎফর রহমান (৩৫)।

শনিবার সকাল ৯টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

এমএইচ