ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত প্রবাসীর নাম ফারুক হোসেন (৩৫) বলে জানা যায়।
মঙ্গলবার সকালে গাবলা গ্রামের কেনেলের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত ফারুক হরিহরা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি শৈলকুপা শহরের সিনেমা হল রোডের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ফারুক ইফতারের পর বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাসায় ফেরেনি। সকালে গাবলা গ্রামের কেনেলের পাশ থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। ফারুক আবুধাবী থাকতেন।
শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, রাতের কোন এক সময় ফারুককে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ





