দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ তুলে পাবনার বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের অপসারণ দাবি করেছেন উপজেলার জাতসাকিনী উইনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা।
জাতসাকিনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
জাতসাকিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসিফ ইকবাল রোমেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ছাড়াও ইউপি সদস্য তরিকুল ইসলাম রতন, তোফাজ্জ্বল হোসেন, রওশন সেখ, রওশন মোল্লা, ফরমান আলী, মরিয়ম খাতুন, আসমা খাতুন, কালাম মন্ডল ও আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। কি কারণে আমার উপর তারা ক্ষীপ্ত জানি না।
কেএইচ





