যশোরের শার্শার নাভারনে স্কুল ছাত্রীর পা বিচ্ছনের ঘটনায় ৭ দফা আদায়ের দাবীতে শনিবার সকালে নাভারন সাতক্ষীরা মোড়ে মানব বন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ শনিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নাভারন সাতক্ষীরা সড়ক অবরোধ করে।
এসময় মানব বন্ধন ও সড়ক অবরোধে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ফলে যশোর বেনাপোল মহা সড়কে শতাধিক যান আটকা পড়ে। দূর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। আমদানি-রফতানি পন্য পরিবহন বন্ধ হয়ে যায়।
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদের সড়ক অবরোধ থেকে সরাতে চেষ্টা চলছে।
উল্লেখ্য,২০ মার্চ সকালে নাভারন বালিকা বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা জিপ কারের ধাক্কায় পা বিচ্ছন্ন হয় স্কুল ছাত্রী নিপার। এসময় ভ্যান চালক সহ দুইজন আহত হয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গাড়ীতে আগুন ধুরিয়ে দেয়। এসময় সড়কে টায়ার জালিয়ে অবরোধ করে রাখে তারা।
নাছির





