কুমিল্লার নাঙ্গলকোটে পাঁচটি ককটেলসহ মো. শাহিন আলম (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার সকালে উপজেলার হেশিয়ারা গ্রামের আবুল বাশারের ফিশারিজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শাহিন আলম হেশিয়ারা গ্রামের মো. জিতু মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১ এর মেজর মো. খুরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেশিয়ারা গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি ককটেলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

কেএইচ