ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ১১ নং ওয়ার্ডের ফলাফল বাতিল করে পুণরায় ভোট গণনা এবং আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত কাউন্সিলর প্রার্থী সাবেক কমিশনার আলহাজ্ব এ এল এম কাওসার আহম্মদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১১নং ওয়ার্ডের জনগণ।
রোববার সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের ছোট হলরুমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের জনগণ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মিরপুর থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরশন নির্বাচনে ১১ নং ওয়ার্ডের আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত কাউন্সিলর প্রার্থী সাবেক কমিশনার আলহাজ্ব এ এল এম কাওসার আহম্মদ তার প্রতীক রেডিও মার্কায় সকাল থেকে প্রচুর ভোট প্রদান করে জনগণ। কিন্তু দুপুর ১২টার দিকে সরকার দলীয় কাউন্সিলর প্রার্থী কুমড়া মার্কার এজেন্টরা কেন্দ্র থেকে রেডিও মার্কার এজেন্টদেরকে বের করে দেয়।
পরর্বতীতে জাল ভোট প্রদান শুরু করে। এর পরেও রেডিও মার্কার প্রার্থী এগিয়ে থাকলে ও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ভোট গণনা করা থেকে বিরত রাখে এবং অদ্যাবধি আমরা জানতে পারিনি সে কেন্দ্রে কে কত ভোট পেয়েছে।’
তিনি বলেন, আমরা আগেই আশংঙ্খা করেছিলাম ভোটে বিজয়ী হলেও আমাদেরকে এই ভোট ডাকাতরা জয়ী হতে দেবে না। আমাদের আশংঙ্খা তখন সত্য হলো যখন আমরা জানতে পারলাম আমাদের প্রার্থীকে ষড়যন্ত্র করে মাত্র ৬০ ভোটের মাধ্যমে পরাজিত করা হয়েছে।
নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অভিযুক্ত কেন্দ্রগুলোর ফলাফল পূণরায় ভোট গণনা অথবা নির্বাচন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, আলহাজ্ব এ এল এম কাওসার আহম্মদ নির্বাচনে প্রচারণার প্রথম দিকে মিরপুর থানা ও ডিবি পরিচয় দিয়ে এক দল লোক তার বাসায় গিয়ে কয়েক বার হুমকি দেয়। এবং প্রচারণা চালানোর সময় মিরপুর থানা পুলিশ তার বিরুদ্ধে মামলা না থাকলেও তাকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারা পাঠিয়ে দেয়।
তার বয়স ৬৪ বছর তিনি এখন কারাগারে মানবেতর জীবন যাপন করছে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, এ কে এম আহমাদ হোসেন, প্রার্থীর ভাই হারুনুর রশিদ, মীর হোসেন মিরন, সালাউদ্দীন হোসেন প্রমুখে।
এমএ/এমকে





