নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে শীতলক্ষ্যায় নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করা হলো।

রোববার ভোর ৬টার দিকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এরপর ৯টার দিকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক মাসুদুর রহমান লতিফ (১৮), একই এলাকার নাসির উদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার (২৬), জয়নাল মিয়ার ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম রিপন ওরফে বাবু (২০), রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু (২৮) এবং পূর্ব ধোলাইরপার এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৫)।

উল্লেখ্য গত শুক্রবার রাত ১১টায় শীতলক্ষ্যা নদীর ডেমরাঘাট থেকে একটি নৌকায় করে ১৪ যাত্রী রূপগঞ্জের দক্ষিণ রূপসী ঘাটের উদ্দেশে রওনা হন। মাঝ নদীতে পৌঁছার পর একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি তলিয়ে যায়। এ সময় সাঁতার কেটে নয় যাত্রী পারে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।

জেড