উত্তর-পশ্চিমের জনপদ চাঁপাইনবাবগঞ্জ পৌরপিতা হিসাবে দ্বয়িত্ব পেতে যাচ্ছেন জামায়াত নেতা নজরুল ইসলাম। আগামী রবিবার তিনি নির্বাচিত হবার সাত মাস পর সাময়িক ভাবে এই দ্বায়িত্ব পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কার্ষালয়। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে তিনি পৌরপিতা হিসাবে দ্বায়িত্ব বুঝে নিবেন এই নির্বাচিত জনপ্রতিনিধি ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালায়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ সচিব মো. আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলামকে ৯/৩/২০১৬ তারিখের প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার বিভাগ সাময়িকভাবে বরখাস্ত করলে তিনি ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট করেন। এবং বরখাস্ত আদেশের উপর স্থগিতাদেশ প্রদান করা হয়। পৌর মেয়র মো. নজরুল ইসলাম হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ বাস্তবায়নের জন্য মামলার কনটেম্পট পিটিশন দায়ের করেন।
কনটেম্পট প্রসেডিং না হওয়ায় সাময়িকভাবে বরখাস্তকৃত মেয়রকে সাময়িকভাবে দায়িত্ব প্রদানের জন্য বলা হয়। হাইকোর্ট বিভাগের প্রদত্ত স্থগিতাদেশ জরুরী ভিত্তিতে বাস্তবায়নের জন্য সাময়িকভাবে বরখাস্ত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান গনমাধ্যমকে জানান, হাইকোর্টের আদেশপ্রাপ্ত হয়ে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালায়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার নির্দেশে আগামী রবিবার তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
গতবছর ৩১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে ৩১ হাজার ৫শ’ ভোট পেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মো. নজরুল ইসলাম মেয়র পদে নির্বাচিত হন। কিন্তু তার বিরুদ্ধে নাশকতাসহ কয়েকটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়াতে স্থানীয় সরকার বিভাগ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে।
নাজিব





