রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলায় চার্জশিটভুক্ত ২ জামায়াত কর্মীসহ ৪২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিনগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্রকর্তা।
এমবি





