প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর গুলশানের বাসার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গুলশান থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসা থেকে ৩৫ মিটার দূরে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে তার বাসার সামনে হাতবোমার বিস্ফোরণ হয়েছিল।
কেএইচ





