ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে মো. নুরুজ্জামান নিপু (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী মারা গেছেন।

এ ঘটনায় আরও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকাল পৌনে ৪ টার দিকে গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গঙ্গাশ্রম পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ও বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং ৬ জন গুরুতর আহত হন।

এদের মধ্যে ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ