রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ভিসাসহ জাল পাসপোর্ট জব্দ করা হয়েছে।

রোববার (০৪ ) রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে র‌্যাব সদর দফতরে সোমবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এমকে