‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান।

আরও পড়ুন: হাদির ওপর গুলি চালানোর আগে অফিস রেকি করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পল্টন থানায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি নিয়ে আমাদের ডিসি, এডিসি ও ওসি স্যার মিটিংয়ে বসেছেন।’

‎এর আগে ‎শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী।

সে সময় বিজয়নগর বক্স কালভার্ট রোড দিয়ে ব্যাটারিচালিত রিকশায় করে যাচ্ছিলেন হাদি ও তার এক সহযোগী। এসময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাদের অনুসরণ করে।

সিসিটিভির একাধিক ফুটেজে দেখা যায়, একপর্যায়ে হামলাকারীরা অটোরিকশার খুব কাছে গিয়ে হাদির মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে তল্লাশি অভিযান চলছে: ডিএমপি

এরপর গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

এদিকে হাদির শুটারকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অন্যদিকে হামলাকারীদের ধরতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এমএম