রংপুর জেলারআট উপজেলায়বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৫৬ আসামিকে গ্রেফতার করেছেন।

রোববার (২৯ মে) দিবাগত রাত থেকে সোমবার (৩০ মে) সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট ছিলো।

সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

এমই