রাজশাহীর তানোরে স্কুলব্যাগে ফেনসিডিল বহন করে নিয়ে যাওয়ার সময় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার থানা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-জুয়েল রানা (২৫) ও ইসমাইল হোসেন (২৬)।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আমনুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী প্যারাডাইস বাস থানা মোড়ে আসলে পুলিশ তাতে তল্লাশি চালায়।

ওসি আরো জানান, বাসে যাত্রীবেশে বসে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা সদরের জুয়েল রানা ও ইসমাইলের স্কুলব্যাগের মধ্যে ৫১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় পুলিশ তাদের দুই জনকে গ্রেফতার করে। তারা দু’জনে ওই ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেআই