রংপুরে যাত্রীবাহি বাস চাপায় তিন শিশু নিহত হয়েছে। সোমবার বেলা সোয়া ৩ টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুড়িগ্রামের কাঠালবাড়ি সারুডোব গ্রামের শফিকুলের মেয়ে সুমাইয়া আক্তার (৬) , দর্শনা এলাকার আব্দুল মমিনের ছেলে শরিফুল (১৩) ও সালাম (৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুমাইয়া, শরিফুল ও সালাম বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। বগুড়া থেকে সৈয়দপুরগামী জিসান পরিবহনের একটি যাত্রীবাহি বাস দর্শনা মোড় এলাকায় সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর শরিফুল ও তার ছোট ভাই আব্দুস সালাম মারা যায়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-নীলফামারী ও রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কে এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালী থানা পুলিশের অফিসার ইন চার্জা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘাতক বাসটি আটক করতে পুলিশ সন্ধান চালাচ্ছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।
কেএইচ





