ময়মনসিংহ শহরে পলিথিনে মোড়ানো অবস্থায় তিন নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টার দিকে শহরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের হোস্টেলের পাশের একটি ডোবা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কে বা কারা গর্ভপাতের পর দুই নবজাতককে পলিথিনে মুড়িয়ে ওই ডোবায় ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা ওই ডোবায় দুই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এমকে





