অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে ৪০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে মহানগরীর কোতোয়ালী থানার রিয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্নস্থান থেকে ৪০ ব্যক্তিকে রিয়াজ উদ্দিন বাজারের একটি আবাসিক হোটেলে জড়ো করেছিলো দালালরা। শুক্রবার গভীর রাতে কোনো এক সময় তাদেরকে পাচারের কথা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কেউ দালাল আছে কি-না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। মালয়েশিয়া পাচারকারী চক্রের মুল হোতাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এআর





