রংপুরে স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপ মামলায় এক বখাটের ফাঁসি ও দু’জনকে যাবজ্জীবন কারাণ্ডদিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত এ রায় ঘোষনা করেন।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদলত সুত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ আগস্ট রাতে রংপুর নগরীর বাবুখা এলাকার মৃত মহুবুল ইসলামের মেয়ে এবং রংপুর সমাজকল্যাণ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মাহামুদা আক্তার মনি (১৫)কে প্রেমের প্রস্তাব দিলে মেয়ে তা নাকচ করায় ক্ষিপ্ত হয়ে এসিড নিক্ষেপ করে বখাটেরা।

এতে তার দুই চোখ, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সেই সাথে চিরদিনের মতো তার দুই চোখ অন্ধ হয়ে যায়।

এ ঘটনায় মনির বড় ভাই সোহেল মিয়া বাদী হয়ে ১৪ আগস্ট আরিফুল, আলাল, দুলাল, আরেফিনকে আসামি করে রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার বাদী চার্জশিটে রাসেল ওরফে সাদ্দাম নামে আরো একজন আসামি সংযুক্ত করেন। এ ঘটনায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আরিফুল ইসলাম (২২ কে ফাঁসি ও একলাখ টাকা জরিমানা, আলাল (২৩), দুলাল (২২)কে যাবজ্জীবন কারাদণ্ডও একলাখ টাকা করে জরিমানা ধার্য করে রায় দেন।

সেই সাথে আরেফিন ও রাসেল ওরফে সাদ্দাম’র অপরাধ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত। রায়ে অসন্তোষ প্রকাশ করে মনির মা সুলেখা পারভীন বলেন, দোষী প্রমানিত হওয়ার পরও আসামি খালাস পাওয়ায় রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব।

তবে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রায়ে সঠিক সাজা দেয়া হয়েছে, অসন্তোষ প্রকাশের কোন সুযোগ নাই।

এসএইচ