টানা বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে পুরো ময়মনসিংহ শহর। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারের টানা বৃষ্টিতে শহরের জনজীবন হয়ে পড়েছে বিপন্ন । রাস্তাঘাট পরিণত হয় অথৈই পানিতে। যেদিকে চোখ যায় সেদিকে শুধু পানি আর পানি। বাদ যায়নি বসত বাড়িও। চৌকাঠ পেরিয়ে নোংরা পানি ঢুকে পড়ে বাড়িতে, ঘরের ভিতরেও। যানবাহনসহ সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। শহরে জলাবদ্ধতায় জনজীবন নাজেহাল হয়ে পাড়েছে।
শহরের এমন কোন জায়গা বাদ নেই যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এসব দেখে পানির শহর ময়মনসিংহ বলে মন্তব্য করেন অনেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটসহ বিভিন্ন শপিং মলেও উঠে পরে নোংড়া পানি। রাস্তায় দেখা যায় জাল দিয়ে মাছ ধরতে কিংবা কলা গাছ দিয়ে নৌকা বানিয়ে সেটি চালাতে আবার কোথাও কোথাও বিভিন্ন দুর্ঘটনাও চোখে পড়ে। গত দুদিনের বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হলেও এখনো এটি নিরসনের কোন উদ্যোগ চোখে পড়েনি।
গতকাল পর্যন্ত শহরে হাটু পানি সীমাবদ্ধ থাকলেও শনিবারের ভারি বর্ষণে পরিণত হয়ছে কোমড় পানিতে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষ ও ৩য় বর্ষ পরীক্ষা থাকায় পরীক্ষাথীরা পড়েন চরম দূর্ভোগে। দেখা দেয় পরিবহন সংকট। দীর্ঘক্ষন গাড়ীর অপেক্ষায় থাকার পর যেতে হয়েছে হাটু পানি ভেদ করে, বৃষ্টিতে ভিজে আবার অনেকের গুনতে হয়েছে দ্বিগুন ভাড়া। আবার জলাব্ধতা থাকায় মোড়ে মোড়ে সৃষ্টি হয় তীব্র যানজটেরও। শহরের প্রতিটি এলাকায় নর্দমার পানি রাস্তায় উঠে আসায় পথচলতি মানুষকে চরম দূর্ভোগের মুখোমুখি হতে হয়। এঅবস্থায় জলাবদ্ধতা সমাধানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
সাধারণ মানুষ পৌরসভার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু শহরের সৌন্দর্য বৃদ্ধিতে স্থাপনা তৈরী করলেই হবে না অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার সমাধানে নজর দিতে হবে। অতিশীঘ্রই পৌর মেয়র এসব সমস্যা সমাধান করে জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনবেন বলে আশা ব্যাক্ত করেন ভুক্তভোগীরা।
এএইচ





