পঞ্চগড়ে শীতের শুরুতেই দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে পঞ্চগড় জেলা অডিটোরিয়ামে হারবাল ওষুধ কোম্পানী এমএক্সএন এসব কম্বল বিতরণ করেন।
কোম্পানীর সিপিএস নিয়ামুল বাসার, কে এম আজিজুল ইসলাম,খালেদ আক্তার, রেজাউল করিম, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোসারফ হোসেন কম্বল বিতরণ করেন।
জেলার বিভিন্ন এলাকার এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ের অসহায় মানুষ যাতে কষ্ট না পায় এজন্য কোম্পানীটি প্রতিবছর শীতের শুরুতে কম্বল বিতরণ করেন।
এসএইচ





