গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চাপায় নসিমন আকতার (২৫) নামে একজন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় স্থানীয় ভিয়েলাটেক্সে লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কিছুক্ষণ ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখেন।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি দাউদ মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এআর





