রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল থেকে শিবির সন্দেহে আটক তিন ছাত্রকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
এরা হলেন, রাবির সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাদিসুর রহমান, আমিনুল ইসলাম ও শাফিউল্লাহ হক।
এর আগে বৃহস্পতিবার শহীদ শামসুজ্জোহা হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দিবাগত রাত ১টার দিকে হল থেকে শিবির সন্দেহে তাদের আটক করা হয়।
নগরী মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তারা সবাই শিবির কর্মী বিষয়টি নিশ্চিত হওয়ার পর চলতি বছরের ৬ জানুয়ারি দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কেএইচ





