শনিবার দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের এই সংকট মোকাবিলায় গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ জন্য এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, এই সময় শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে দ্রুত কোনো সমাধান করা যায় কি না, সরকার সেটিও বিবেচনা করছে।

এ ক্ষেত্রে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে এলএনজি এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে সরবরাহ বাড়ানোর একটি সম্ভাব্য উদ্যোগের কথাও জানান তিনি।

কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস