জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আইনজীবী বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট রোকন রেজার মা ছোরেতুন্নেছার ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।
আজ (বুধবার) দুপুর ২.৩০ টায় ঢাকাস্থ ভাটারার নিজ বাসায় ইন্তিকাল করের ছোরেতুন্নেছা নেছা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা’সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আজ বিকাল ৫ টায় ভাটারার নূরের চালা মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমার কফিন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামে পাঠানো হয়েছে এবং সেখানে তার দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
ঢাকায় মরহুমার জানাজায় জামায়াত-শিবির নেতাকর্মী’সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম।
শোকবাণী
ছোরেতুন্নেছা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমির ছোরেতুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
আজ জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এসব তথ্য জানানো হয়।
এমবি





