সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি ৭ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে প্রায় ৭ ঘণ্টা ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।     

গতকাল (০৩ ডিসেম্বর) সোমবার রাত সোয়া ২ টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার দূরে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

জামতৈল রেলওয়ে ষ্টেশনের সহকারি ষ্টেশন মাস্টার মারফিন হাসান জানান, সোমবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে আসা লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ এসে রাত ১২টার দিকে কাজ শুরু করে। টানা সোয়া ২ ঘন্টা উদ্ধার অভিযান শেষে রাত সোয়া ২ টার দিকে লাইনচ্যুত বগিটি নিয়ে রিলিফ ট্রেনটি ছেড়ে যায়। এরপর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

এমবি