বন্দরনগরী বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পাঁচ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৯সেপ্টম্বর) সকাল ৮ টার দিকে বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বেনাপোলের বাহাদুরপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রয়েল হোসেন, একই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুবিনা খাতুন, ভবারবেড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আশরাফ আলী ও লেটাকুল এবং হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম।
পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পালাতল আসামীরা অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন গ্রেতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরা এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। এখন তারা গোঁপনে এলাকায় ফিরে অবস্থান করছে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। আটকদের রোববার (০৯সেপ্টম্বর) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
শেখ নাছির উদ্দিন/এসএম





