সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে বিআরটিএ-এর পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে মৃত্যুর কারণ অনুসন্ধান করে আজ থেকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন খ্যাতিমান সাংবাদিক বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধূরী।
এআর





