তিন দফা দাবিতে রোববার ২৪ ঘণ্টার হরতালের আহবান করেছে ২০ দলীয় জোট।
শুক্রবার সন্ধ্যায় জোটের জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত পুরো জেলায় হরতাল চলবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এবং সারা দেশসহ বগুড়ায় জোটের নেতাকর্মীদের গণ গ্রেফতারের প্রতিবাদে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেআই





